মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজি করলে ছাড় দেব না: শেখ তন্ময়

০৪ মার্চ ২০২০, ০৮:২৫ PM
শেখ সারহান নাসের তন্ময়

শেখ সারহান নাসের তন্ময় © ফাইল ফটো

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শই হলো আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর প্রাণস্পন্দন। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের ফেরিওয়ালা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে কেউ যদি চাঁদাবাজি করলে ছাড় দেব না। অনুষ্ঠানের নামে অহেতুক কোনো অর্থ অপচয় করবেন না। সবাই সুন্দরভাবে নিজেদের অর্থে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবেন।

আজ বুধবার (০৪ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

এমপি শেখ তন্ময় বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব নয়। আমার এলাকা মাদকমুক্ত করতে দলীয় নেতাকর্মীসহ সবার সহযোগিতা প্রয়োজন। সবাই সহযোগিতা করলে অবশ্যই মাদকমুক্ত হবে আমাদের এলাকা।

বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু ও জেলা তাঁতী লীগের আহ্বায়ক তালুকদার আব্দুল বাকী প্রমুখ।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬