গণফোরাম ভেঙে দিলেন ড. কামাল

০৪ মার্চ ২০২০, ০২:০১ PM

© সংগৃহীত

গণফোরামের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে থাকছেন কামাল হোসেন নিজেই এবং সাধারণ সম্পাদক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৯ সালের ৫ মে বিলুপ্ত কমিটি গঠিত হয়েছিল। এতে বলা হয়েছে, সাংগঠনিক স্থবিরতা দূর করতে গত বছরের ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে কমিটি গঠনের দায়িত্বে দেওয়া হয় সভাপতিকে। নিয়ম অনুযায়ী সাবজেক্ট কমিটি গঠনের পরিবর্তে ৩-৪ জন কেন্দ্রীয় নেতা নিজেদের পছন্দ অনুযায়ী কমিটির গঠন করে সভাপতির অনুমোদন করিয়ে নেয়। নবগঠিত কমিটি সাংগঠনিক অবস্থা গতিশীল করার পরিবর্তে অচলাবস্থা সৃষ্টি হয়।

ড. কামাল বলেন, কতিপয় দায়িত্বশীল নেতার দায়িত্বহীন আচার-আচরণে সাংগঠনিক শৃঙ্খলার অভাব দেখা দেয়। পত্রিকায় অনাকাঙ্ক্ষিত খবর প্রকাশিত হয়, যা সংগঠনের বৃহত্তর স্বার্থে মেনে নেওয়া যায় না। তাই কাউন্সিলের ক্ষমতাবলে গত বছরের ৫ মে গঠিত গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

চলতি মাসের মধ্যে আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। তবে গণফোরামের জেলা, থানা ও ওয়ার্ড কমিটিগুলো আগের মতো বহাল থাকবে।

ট্যাগ: রাজনীতি
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬