১০ বছর পর কমিটি পেল হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল

০৩ মার্চ ২০২০, ০৭:৫০ PM
আব্দুল হান্নান মজুমদার ও আসাদুজ্জামান মাসুদ

আব্দুল হান্নান মজুমদার ও আসাদুজ্জামান মাসুদ © টিডিসি ফটো

রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ প্রায় ১০ বছর পর হওয়া এই কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছে আব্দুল হান্নান মজুমদার এবং সদস্য সচিব হয়েছেন আসাদুজ্জামান মাসুদ।

আজ মঙ্গলবার (৩ মার্চ) কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক।

এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক টিম ঢাকা ১(ক) এর সদস্য মো. করিম প্রধান রনি বলেন, তারেক রহমানের নির্দেশে অনেক আশা এবং বিশ্বাস নিয়ে এই টিম গঠন করা হয়েছে। আমাদের প্রথম কাজ ছিল দীর্ঘদিন ধরে অচল থাকা ইউনিটগুলো সচল করা। আমরা সেভাবেই এগোচ্ছি। তারেক রহমানের নির্দেশনা ও নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করছি।

এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক টিম ১ (ক) এর টিম লিডার হাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলনকে আরো বেগবান করতে এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আহবায়ক কমিটিকে এই ইউনিটের পূর্ণাঙ্গ তালিকা দিতে বলা হয়েছে।

ট্যাগ: ছাত্রদল
বয়সের ছাপ কমাবে যে ৩ আসন
  • ১৯ এপ্রিল ২০২৬
হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আব…
  • ১৯ এপ্রিল ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, আবেদন শেষ ২ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল ২০২৬
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬