দিল্লিতে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক ববি হাজ্জাজের

০৩ মার্চ ২০২০, ১২:৫৯ AM

© ফেসবুক

ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর চালানো ধর্মীয় সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন (এনডিএম)। আজ মঙ্গলবার দুপুর ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচী আহবান করা হয়।

সম্প্রতি দলটির নেতা ববি হাজ্জাজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানানো হয়েছে।

ববি হাজ্জাজ জানান, ভারতে নির্লজ্জভাবে মুসলিম দমনের বিরুদ্ধে জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। বিতর্কিত নাগরিকত্ব আইন পাস সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ভারত সরকারের বিরুদ্ধে ও মুসলিম উম্মাহর পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

ভারতে সংশোধিত নাগরিকত্ব ইস্যুতে বিরোধের জেরে ভয়াবহ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৫ জনে পৌঁছেছে। ভয়াবহ ওই সহিংসতার মধ্যে দিল্লির অশোকনগরে দুর্বৃত্তরা একটি বড় মসজিদে হামলা চালিয়ে মসজিদের মিনারে গেরুয়া পতাকা ঝুলিয়ে দিয়েছে।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ধর্মীয় সহিংসতার প্রতিবাদ জানিয়েছে এদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো। দিল্লির সহিংসতায় মোদি সরকারের ভূমিকার সমালোচনা করে তারা তাকে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর দাবি জানিয়েছেন।

তবে মুজিববর্ষের অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণের বিষয়ে ওবায়দুল কাদের জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী দেশই হলো ভারত। তারা বাংলাদেশের সবচেয়ে বড় মিত্র।স্বাভাবিক কারণেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্বকারীকে আমরা বাদ দিতে পারি না। এমন ভাবনা মাথায়ও আনা যায় না। আমরা ভারতকে মুজিববর্ষে আমন্ত্রণ করেছি। তাদের দেশের অভ্যন্তরের কোনো বিষয়ে যে সংঘাত, সংঘর্ষ, রাজনৈতিক বিরোধ- এটা চিন্তা করে তো আমরা তাদের আমন্ত্রণ জানাইনি।

ট্যাগ: ভারত
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬