‘নোয়াখালী থেকে সরকার পতনের আন্দোলন হবে’

বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বক্তরা
০১ মার্চ ২০২০, ১১:১০ AM

© সংগৃহীত

নোয়াখালীর হতিয়ায় উপজেলা বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র ৩য় সম্মেলনে সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসেবে-ফজলুল হক খোকন, সাধারণ সম্পাদক- প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব ও সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ নির্বাচিত হয়েছে।

শনিবার নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সাবেক সাংসদ প্রকৌশলী ফজলুল আজিম সাহেবের উপজেলাস্থ বাস ভবনের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলা বিএনপি’র সর্বশেষ সম্মেলন বিগত ২০০৪ সালের দিকে অনুষ্ঠিত হয়েছে। ঐ সম্মেলন উপজেলা বিএনপি’র দ্বিতীয় সম্মেলন ছিলো।

এদিকে দ্বিতীয় অধিবেশনে সাবেক সাংসদ প্রকৌশলী ফজলুল আজিম সাহেবের উপজেলাস্থ বাস ভবনের ভিতরে কেন্দ্রীয় ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ তৃনমুল নেতাকর্মীদের সমর্থনের আলোকে ও দলীয় নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সর্বমোট ১০১ জন বিশিষ্ঠ কমিটি ঘোষণা করেছে।

2 (5)

দীর্ঘ ১৬ বছর পর দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালীতে অনুষ্ঠিত সম্মেলনে নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মাসউদুর রহমান বাবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ফজলুল হক খোকন, যুগ্ন-আহবায়ক খন্দকার মো. আবুল কালাম, সাবেক আহবায়ক শাখাওয়াত হোসের শওকত, কেন্দ্রীয় যুবদলে যুগ্ন-সম্পাদক মো. জাহেদ, মন্জুরুল আজিম সুমন, নুরুল আমিন খান, ছাত্রদল নেতা ও যুগ্ন-আহবায়ক মো. ইকবাল উদ্দিন রাশেদ, পৌর আহবায়ক কাজী মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ বলেন, সারা দেশে বিএপি নেতাকর্মীদের হামলা ও মামলার মাধ্যমে আতঙ্কে রাখার চেষ্ট করা হচ্ছে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের মামলা-হামলাকে ভয় করে না। খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতন আন্দোলন নোয়াখালীর হাতিয়া থেকেই শুরু হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি সুসংগঠিত দল, যা আগের চেয়ে অনেক বেশী ঐক্যবদ্ধ ও শক্তিশালী। অপর পক্ষে আওয়ামীলীগ একটি ভিতু ও অগণতান্ত্রিক দল।

 

কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীকে সতর্ক করল ইসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী সহিংসতার ঘটনায় ইসিকে উদ্বেগ জানালো এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬