দলে অনুপ্রবেশকারীরা বিএনপি-জামায়াতের চেয়ে ভয়ংকর: নাসিম

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৩ PM
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মেহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মেহাম্মদ নাসিম © ফাইল ফটো

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মেহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী সুবিধাবাদী, ধান্দাবাজরা বিএনপি-জামায়াতের চেয়ে বেশি ভয়ংকর।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘সব সময় ক্ষমতাসীন দলের সঙ্গে কিছু সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, ধান্দাবাজ যোগ হয়। এদের চেহারা পরিবর্তন করতে সময় লাগে না। এরা বিএনপি-জামায়াতের চেয়ে বেশি ভয়ংকর।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগে যোগ দেয়া সুবিধাবাদী ও ধান্দাবাজদের রুখতে হবে। এদেরকে রুখতে না পারলে ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।’

আওয়ামী লীগের গত ১০ বছরের অর্জনকে ধরে রাখতে হলে সুবিধাবাদী, ধান্দাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এদেরকে শুধু বহিষ্কার নয়, আইনের মাধ্যমে কঠোর শাস্তি দিতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬