খাদ্যের জন্য নয়, মানুষের মাঝে এখন ভালোবাসার হাহাকার: তথ্যমন্ত্রী

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৪ PM
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ এখন খাদ্য উৎপাদনে উদ্বৃত্তের দেশ। এখন খাদ্যের জন্য মানুষকে হাহাকার করতে হয়না। মানুষের মাঝে হাহাকার এখন মমত্ববোধ আর ভালোবাসার জন্য। যা ধীরে ধীরে লোপ পাচ্ছে। তাই শিক্ষকদের অনুরোধ জানাবো শিক্ষার্থীদের মেধাবিকাশের পাশাপাশি তাদের মধ্যে মমত্ববোধ, দেশাত্মবোধ এবং মূল্যবোধের অনুপ্রবেশ ঘটাতে হবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের শিশুদের শিক্ষার সাথে দিক্ষা, বিদ্যার সাথে বিনয়কে যুক্ত করে নতুন প্রজন্ম গঠন করতে হবে। না হয় আমাদের দেশকে স্বপ্নের ঠিকানায় পৌছে দেওয়া সম্ভব নয়। ২০৪১ সাল নাগাদ শুধুমাত্র বস্তুগত উন্নয়নের মাধ্যমে অবকাঠামোগত দিক দিয়ে উন্নত রাষ্ট্র গঠন করতে চাইনা। আমরা চাই একটি উন্নত জাতিও গঠন করতে।

তিনি বলেন, আমরা তেমন উন্নয়ন চাইনা, যেটা প্রাশ্চাত্যে ঘটেছে। সেখানে পাশের বাড়িতে কি হচ্ছে সেটা কেউ দেখেনা। পাশের বাড়িতে একাকি ৮৫ বছরের বৃদ্ধ থাকে। হঠাৎ একদিন দেখা গেলো সেই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। অথচ এতোদিন কেউ খবর রাখেনি। আমরা চাইনা আমরা যখন বৃদ্ধ হবো তখন আমাদের সন্তানেরা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিক। সে ধরণের উন্নয়ন আমরা চাইনা।

ড. হাছান মাহমুদ বলেন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধে আমরা প্রাশ্চাত্যের চাইতেও অনেক বেশি ধনী। কিন্তু প্রাশ্চাত্যের অন্ধ অনুকরণে আমাদের পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ যেন হারিয়ে না যায়, সেগুলো যেন আরও সমৃদ্ধ হয়। ২০৪১ সাল নাগাদ প্রাশ্চাত্য যেন দেখে আমরা তাদের মতোই বস্তগতভাবে উন্নত হয়েছি, একই সাথে তাদের চেয়ে আমাদের নতুন প্রজন্ম দেশাত্মবোধ, মূল্যবোধ ও মমত্ববোধে অনেক বেশি উন্নত। তারা যেন আমাদেরকে অনুকরণ করে, আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যেতে চাই।

সুবর্ণ জয়ন্তী উদযাপনে পরিষদের আহবায়ক শওকত হোসেন সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র চট্টগ্রাম প্রকৌশল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভিসি ড. মোহাম্মদ রফিকুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, সুবর্ণ জয়স্তী উদযাপন পরিষদের সদস্য সচিব জি এম এইচ সিরাজী প্রমুখ।

স্বচ্ছতার সঙ্গে হিট প্রকল্প বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় কাঙ্ক…
  • ৩১ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি রানার গ্রুপে, পদ ১২, আবেদন শেষ ১০ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence