‘পাপিয়ার মোবাইলে পাওয়া ৩৩ এমপি ও ১১ মন্ত্রীর নাম প্রকাশ করতে হবে’

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২১ PM

© ফাইল ফটো

নানান অপরাধে অভিযুক্ত র‌্যাবের হাতে গ্রেফতার যুবলীগ নেত্রী পাপিয়ার মোবাইলে পাওয়া ৩৩ জন এমপি এবং ১১ মন্ত্রীর নাম জাতির সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা অপকর্মের হোতা পাপিয়া আওয়ামী লীগেরই সৃষ্টি। তাদের দলে আরও পাপিয়া রয়েছে। এই পাপিয়ার অপকর্ম শুধুমাত্র নরসিংদীকেই খাটো করে নাই, বিশ্বের বুকে বাংলাদেশকেও খাটো করেছে।’

‌‘পাপিয়ার মোবাইলের কললিষ্টে ৩৩ জন এমপি ও ১১ মন্ত্রীর নাম পাওয়া গেছে। জনগণের সম্মুখে তাদের নামও প্রকাশ করতে হবে।’যাদের ছত্রছায়ায় পাপিয়ারা বেড়ে উঠেছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কবির হোসেন, যুবদলের সহসভাপতি শাহেনশাহ শানু প্রমুখ।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence