১৪ দলের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ রবিবার

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৭ PM

© লোগো

আগামী রবিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তন’ প্রাঙ্গণে ১৪ দলের উদ্যোগে আয়োজিত নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে শিক্ষক, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, নারী-শিশু নির্যাতনকারী অশুভ শক্তি নিশ্চিহ্ন করাই হবে মুজিববর্ষের অঙ্গিকার। রবিবারের সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই বর্ধিত সভার আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন, পৃথিবীর কোন দেশে সামাজিক আন্দোলন সফল করা রাষ্ট্র বা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সবার এগিয়ে আসতে হয়। তাই ১৪ দলের উদ্যোগে কাল সমাবেশের মাধ্যমে যে সামাজিক আন্দোলন শুরু হবে, সেখানে সব শ্রেণী-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি গৌরব-আনন্দের সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সুযোগ পেয়েছে। তাই আমাদের শপথ নিতে জঙ্গি নির্মুল ও দানবীয় শক্তি পরাস্থ করার।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত সৃষ্ট অন্ধকারের দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এখন আলোকিত। সর্বক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মন্নাফির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর দক্ষিণের সাবেক নেতা মোর্শেদ কামাল, হেদায়েতুল ইসলাম স্বপনসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬