যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগ ওসির বিরুদ্ধে

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৬ PM

নোয়াখালীর চাটখিলের যুবলীগ নেতাকে টাকার বিনিময়ে অপহরণ ও গুম করার প্রতিবাদে জেলার সোনামুড়ী থানা ওসির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে তার পরিবারের সদস্যরা।

নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা নোমান পাটোয়ারী। নোমাম পাটওয়ারী সংবাদ সম্মেলন বলেন, রাতে আমাকে চোখ বেধে সোনাইমুড়ী থানা থেকে হত্যার উদ্দ্যেশে পুলিশের গাড়ীতে করে বিভিন্ন ব্রিক ফিল্ড ও নির্জন জায়গায় নিয়ে যায়। কিন্তু এলাকাবাসী থানা ঘেরাও করলে পরে পুলিশ চাটখিল থানায় হস্তান্তর করে।

অপহৃত যুবলীগ নেতার পিতা ইউপি মেম্বার আব্দুর রহিম বলেন, আমার ছেলেকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে সোনামুড়ী থানার ওসি আব্দুস সামাদ হয়রানিমূলকভাবে হত্যার উদ্দেশ্যে নোয়াখালী আদালত প্রাঙ্গণ থেকে সকাল ১১টায় জামিন থাকা শর্তেও তাকে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু রাত পর্যন্ত অপহরন বা আটক করার বিষয়ে ওসি আব্দুস সামাদ অস্বীকার করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় চাটখিল থানা থেকে রাত ১ টায় আমরা তাকে উদ্ধার করি।

এদিকে এলাকার হিন্দু সম্প্রদায়ের অনিল পাল বাবু জানান, সে এলাকার সকলের সাথে মিলে মিশে কাজ করে। তার অপহরণের বিষয়টি শুনে আমারা অবাক হয়ে যাই। আমাদের কাছে মনে হচ্ছে এটি একটি উদ্দ্যেশ্যমূলক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগ নেতা নোমান পাটোয়ারীর পিতা আব্দুর রহিম খোরশেদ মেম্বার, মা নিহার বেগম, স্ত্রী নুসরাত জাহান চৌধুরী, হিন্দু সম্প্রদায়ের অনিল পাল বাবু, অলক বাবু প্রমুখ।

উল্লেখ্য বুধবার সকাল ১১টায় নোয়াখালী জেলা আদালত প্রাঙ্গণ থেকে সোনাইমুড়ী থানার ওসি অপহরণ করে হাত ও চোখ বেধে নিয়ে যায় সোনাইমুড়ী থানায়। পরে এলাকাবাসীর ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় তাকে চাটখিল থানা থেকে রাতে উদ্ধার করা হয়।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬