খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২১ PM

© সংগৃহীত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ খালেদার জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ বিষয়ে আদেশ দেন।

এর আগে দুপুরে দ্বিতীয় দফায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন জামিন চেয়ে সম্পূরক আবেদন দাখিল করেন। আবেদনে খালেদা জিয়ার জীবন রক্ষায় জামিন দিয়ে বিশেষয়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানান তিনি। সকালে প্রথম দফায় জামিন আবেদনের শুরুতেই বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টটি খোলা হয়। এরপর আদালত সবার সামনেই সেটি পড়ে শোনান।

রিপোর্টে বলা হয়েছে, খালেদা জিয়ার ডায়বেটিক, হাইপার টেনশন, অ্যাজমা ও বাতের সমস্যা রয়েছে। তবে এগুলো নিয়ন্ত্রণে। কিন্তু নতুন করে শুরু হয়েছে ব্যাক পেইন। এই সমস্যাগুলোর অ্যাডভান্সড ট্রিটমেন্টের জন্য খালেদা জিয়ার অনুমতি না থাকায় তা শুরু করা যায়নি। এরপর আদালত আদেশ দিতে চান। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা আদেশের সময় পিছিয়ে রোববার করার জন্য আদালতের কাছে আবেদন করেন। এ সময় খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন বলেন, ‘যা-ই দেন সান’ডেতে দেন।

গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থের রিপোর্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেয়।

গত ২৩ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কী তা জানাতে মেডিকেল রিপোর্ট চান হাইকোর্ট।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬