খালেদা জামিন বিষয়ে আদেশ দুপুরে

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৫ PM

© সংগৃহীত

জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে আজ। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহুরুল হকের বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। পরে দুপুর দুইটায় আদেশ দেবেন বলে জানান বিচারপতিরা।

এর আগে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টটি খোলা হয়। এরপর আদালত সবার সামনেই সেটি পড়ে শোনান।

খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, রিপোর্ট সন্তোষজনক না হলে খালেদা জিয়ার অসুস্থতার বাস্তবচিত্র বোঝাতে তাকে সশরীরে আদালতে হাজির করার আবেদন করবেন।

অন্যদিকে দুদক আইনজীবী বলেন, অপরাধের গভীরতা বিবেচনায় আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন খারিজ হয়েছে, আবারো হাইকোর্টে জামিন খারিজ হবে। মুক্তি পেতে হলে তাকে চ্যারিটেবল ও অরফানেজ দুর্নীতি মামলায় জামিন পেতে হবে।

বিএসএমএমইউর আইনজীবী তানিয়া আকতার বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে হস্তান্তর করেন বলে জানান তিনি। তবে রিপোর্টে কি আছে তা জানা যায়নি।

এর আগে ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত তিন অবস্থার তথ্য জানতে চান হাইকোর্ট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬