টিএসসিতে পথশিশুদের স্কুলে ক্লাস নিলেন রাব্বানী

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৫ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের লেখাপড়া শেখানোর উদ্দেশ্যে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো ‘পদ্ম স্কুল’৷ মঙ্গলবার দুপুরে স্কুলটির প্রথম ক্লাসে শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য টুমরো’র যৌথ উদ্যোগে এই স্কুলের পথচলা শুরু হল।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই স্কুলটি পরিচালিত হবে। টিএসসির সুইমিংপুল প্রাঙ্গণে প্রাথমিকভাবে সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার দুইদিন ক্লাস চলবে। পরবর্তীতে ভালো সাড়া পাওয়া গেলে ক্লাস তিনদিন করা হবে। স্কুলটি সুন্দরভাবে পরিচালনার জন্য ডাকসু পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা করবেন বলে জানান জিএস গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী বলেন, সমাজের সুহৃদগণ চাইলে, পথশিশুদের একটা সুন্দর আগামী উপহার দিতে সাধ্যমতো পাশে দাঁড়াতে পারেন। মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬