খালেদার চিকিৎসার দাবি জানাতে ওয়েবসাইট চালু

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৫ PM

© সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে (https://khaledakebachao.com/) খালেদাকে বাঁচাও নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইট যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু বাংলাদেশি তৈরী করেছেন। এ সাইটে যে কেউ অনলাইনে আবেদন জানাতে পারবেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

ওয়েবেসাইটের পরিচিতি পর্বে শায়রুল কবির জানিয়েছেন, ওয়েবসাইটটি কোন রাজনৈতিক দলের নয়, কোনো দলের সহযোগী হিসেবেও কাজ করছে না। ইউএস কংগ্রেস (হাউজ ও সিনেট) ও ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলকেও এ বিষয়ে জানানো হবে। তাঁরা যেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং তাঁর মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসাহিত করতে পারেন।

শায়রুল কবির জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত সচেতন বাংলাদেশি নাগরিকদের উদ্যোগে ‘খালেদাবাঁচাও.কম’ নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সাইটটি নির্মাণের পেছনে যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির এইচ চৌধুরী, মোকশেদ আর ভূঁইয়া, এ টি এম হেলালুর রহমান, জাহাঙ্গীর আলম জয়, ডা. মোহাম্মদ জিয়াউল হক প্রমুখ রয়েছেন।

শায়রুল বলেন, সুষ্ঠু চিকিৎসার অভাবে দিনদিন তাঁর জীবন সংকটাপন্ন হচ্ছে। দেশবাসীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে। মামলা-নির্যাতনের মধ্যেই দলের নেতারা আন্দোলন সংগ্রাম করছেন। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা নাগরিকরা এ উদ্যোগ নিয়েছেন।

 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬