সালমান শাহের সুইসাইড নোটে যা লেখা ছিল

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৭ PM

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শাবনূরের সঙ্গে সখ‌্যতা, সামিরার সঙ্গে কলহ, মাত্রাতিরিক্ত আবেগ, সন্তান না হওয়া ইত্যাদি কারণে আত্মহত্যা করেছিলেন চিত্রনায়ক সালমান শাহ। এমনটাই উঠে এসেছে পিবিআইয়ের তদন্তে।

হত্যা মামলাটির তদন্ত শেষে সোমবার ধানমন্ডিতে সদর দপ্তরে সংবাদ সম্মেলন ডাকে পিবিআই। সেখানে চাঞ্চল্যকর এই মামলার তদন্ত সম্পর্কে বিস্তারিত জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

তিনি বলেন, ‘আমরা সালমান শাহ’র সুইসাইড নোট পেয়েছি। সুইসাইডাল নোট বিষয়ে হস্তলিপি বিশারদ জানান, এটি সালমান শাহ’র হাতে লেখা।’

সালমান শাহ তার সুইসাইড নোটে লিখেন, ‘সালমান শাহ আমি চৌ. মো. শাহরিয়ার। পিতা কমরুদ্দীন আহমেদ আহমেদ চৌধুরী। ১৪৬/৫, গ্রীণ রোড ,ঢাকা #১২১৫ ওরফে সালমান শাহ। এই মর্মে অঙ্গিকার করছি যে- আজ অথবা আজকের পরে যে কোনো দিন। আমার মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না। সেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি।’

সুইসাইড নোট

 

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬