ভারতে ট্রাম্পকে স্বাগত জানাতে লক্ষাধিক মানুষ (ভিডিও)

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৫ PM

© সংগৃহীত

ভারতের পা রাখার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রবল উত্সাহ উদ্দীপনায় মোতেরা। এদিন সকাল ১১টা ৪০ মিনিটে গুজরাতের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে নামবে মার্কিন প্রেসিডেন্টের ‘এয়ার ফোর্স ওয়ান’। সেখান থেকে তিনি যাবেন নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে। এটি বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম।

মোতেরা স্টেডিয়ামে তাঁকে স্বাগত জানাতে রাস্তার ধারে জড়ে হয়েছেন লক্ষাধিক মানুষ। সেই ছবিই ধরা পড়ল ক্যামেরায়। অভিষেক মিশ্র নামে উত্তর প্রদেশের বাসিন্দা এক টুইটার ইউজার একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রাস্তার এক ধার দিয়ে হাজার হাজার মানুষ এগিয়ে চলেছেন মোতেরা স্টেডিয়ামের দিকে। ক্যামেরা দেখে তাঁরা হাতও নাড়ছেন।

ভিডিওটি একটি চলন্ত গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে। রাস্তার ধারের জনস্রোত সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, দেখা যাচ্ছে ভিডিওতে।

 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬