ভারতে সফরে বিচিত্র সব আইটেম খাবেন ট্রাম্প

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:২১ PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের মাটিতে পা রাখছেন আজ। বেলা তিনটায় সস্ত্রীক ভারতের আহমেদাবাদে পৌঁছাবেন। ট্রাম্পের আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চায় না মোদি সরকার। খাবারের মেন্যুতে থাকছে বিচিত্র সব আইটেম।

জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবারের সদস্য ও এক শতাধিক অতিথিদের জন্য প্রথম আপ্যায়নে থাকছে গুজরাটের ঐতিহ্যবাহী কয়েক পদের খাবার আর ইংরেজ স্ন্যাকসের মিশ্রণ। এসব খাবারের তালিকায় চা পর্বে থাকছে গুজরাটের খামান (মোটা ডাল দিয়ে তৈরি বিশেষ খাবার), ব্রোকলি ও ভুট্টা দিয়ে বানানো সমুচা, কাদাক চা ও কাজুবাদাম দিয়ে তৈরি কাজু-কাটলি (এক ধরনের বরফি)। আর এসবই পরিবেশন করা হবে প্রেসিডেন্টের সবরমতি আশ্রম পরিদর্শনের সময়। আইটেম এখানেই শেষ নয়। থাকবে বিভিন্ন ধরনের ফলের জুস ও কুকিজ।

আহমেদাবাদভিত্তিক ফরচুন ল্যান্ডমার্ক হোটেলের নির্বাহী শেফ সুরেশ খান্না বলেছেন, এসব মজাদার আইটেম ছাড়াও প্রেসিডেন্টের মেন্যুতে থাকছে জুস, বিভিন্ন ধরনের কুকিজ এবং আপেল দিয়ে তৈরি বিশেষ খাবার।

এদিকে, গুজরাটের তাপমাত্রা এখন ক্রমেই বাড়ছে। মার্কিন অতিথিদের জন্য তাই বিশেষ এসব খাবার তৈরিতে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা। গরমে যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ধরনের অস্বস্তি তৈরি না হয়, সেজন্য আলু ও ঘি বাদেই এসব খাবার তৈরি করা হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬