বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, রিজভীসহ আহত ১০ (ভিডিও)

আটক দুইজন
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৩ PM

রাজধানীর মিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। এসময় দুইজনকে আটক করা হয় বলে জানা গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন। এসময় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহসভাপতি ওমর ফারুক কাওসার, সাংগঠনিক সম্পাদক জুয়েলসহ অনেক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলে নেতৃত্বে থাকা রুহুল কবির রিজভী জানান, মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি মেইন রোডের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিতভাবে তাদের ওপর হামলা ও লাঠিচার্জ করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি নিজে এবং ছাত্রদল-যুবদলের বেশ ক’জন নেতাকর্মী আহত হন।

দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, হামলা মামলা দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। দেশের মানুষ বর্তমান অবৈধ সরকারের নিপীড়নে অতিষ্ঠ। যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬