খালেদা জিয়ার মুক্তি দাবি রাবি শিক্ষকদের

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৮ PM
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মানববন্ধন

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মানববন্ধন © টিডিসি ফটো

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ২ বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে। ক্রমেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। দেশ থেকে আজ গণতন্ত্র বিলীন হয়ে গেছে। এসময় প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দাবি করেন বক্তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আওরঙ্গজেব মো. আব্দুর রহমানের সঞ্চালনায় এবং ফোরামের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী, কলা অনুষদের ডীন অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক মামুনুর রশীদ, অধ্যাপক সারওয়ার জাহান লিটন, অধ্যাপক গোলাম সাদিক, অধ্যাপক আবুল হাসান মুকুল, অধ্যাপক ড. হাছানাত আলী প্রমুখ।

এছাড়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬