ব্যানার-পোস্টারে জিয়া-খালেদা-তারেক ছাড়া কারও ছবি নয় : ছাত্রদল

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১০ PM

© টিডিসি ফটো

এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের ব্যানার-পোস্টারে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের উপস্থিতিতে বৃহস্পতিবার সংগঠনের কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়। ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সকল পর্যায়ের ইউনিট কমিটির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের সকল দাপ্তরিক প্যাডে এবং কেন্দ্রঘোষিত কর্মসূচির ব্যানার-পোস্টার লিফলেটসহ আমন্ত্রণপত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যতীত অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। কোন ব্যক্তি বা ইউনিট এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬