কোচিং সেন্টার থেকে ৯ শিবিরকর্মী আটক

২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৩ AM

বগুড়ায় রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে নয় শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা গেছে, বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদ পেয়ে পুলিশ কোচিং সেন্টারটিতে অভিযান চালায়। পরে সেখান থেকে এক আইনজীবীসহ নয় জনকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

সদর থানা পরিদর্শক (ওসি তদন্ত) আর. কে. বি রেজা জানান, রেটিনা কোচিং সেন্টারে কোরআন শিক্ষার নামে শিবিরের গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬