সবে তো কচুরিপানা, ক’দিন পর বলবে ৩ বেলা খাওয়া নিষেধ

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৬ AM

© ফাইল ফটো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দেওয়া কচুরিপানা নিয়ে বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দুর্বৃত্তায়নের রাজনীতির ফলাফল!’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশী বিনিয়োগ নাই,ব্যবসার উপযুক্ত পরিবেশ না থাকায় দেশীয় বিনিয়োগেও খরা,বিদেশে রপ্তানির অন্যতম খাত গার্মেন্টসের অবস্থা দিন দিন নাজুক হচ্ছে।

ভিপি নুর আরও লিখেছেন, ব্যাংক, শেয়ার বাজার থেকে ছোট ও মাজারি বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা লুটপাট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অর্থে সরকারের হাত সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন চরম খারাপ পর্যায়ে রয়েছে।

এছাড়াও পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নুর বলেন, ভোগান্তির জন্য প্রস্তুত থাকো বোকাসোকা জনগণ। সবেমাত্র কচুরিপানা খেতে বলা, কয়েকদিন পর বলবে ৩ বেলা খাওয়া নিষেধ, ২ বেলা খেতে হবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬