রাজশাহীতে সিপিবির বিভাগীয় সমাবেশ কাল

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭ AM

‘ব্যবস্থা বদলাও- ঘুষ দুর্নীতি ধর্ষণ সন্ত্রাস রুখো’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার নগরীর গনকপাড়া মোড়ে বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সিপিবি সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগের সাত জেলা থেকে নেতাকর্মী-সমর্থকরা জনসভায় যোগ দেবেন। জনসভায় কয়েক হাজার সমর্থক-সাধারণ মানুষ যোগ দেবেন বলে জানা গেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বক্তব্য দেবেন। সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাগিব আহসান মুন্না।

রাজশাহী জনসভার পর ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ, ২৩ ফেব্রুয়ারি সিলেট, ২৯ ফেব্রুয়ারি রংপুর, ১০ মার্চ বরিশাল, ২০ মার্চ ঢাকায় এবং ২৮ মার্চ যশোরে জনসভা করার কথা রয়েছে সিপিবির।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬