খালেদা জিয়াকে ছাড়া হবে?

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:১০ PM

© ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তার স্ট্যাটাসটি দ্যা ডেইলি ক্যাম্পাস’র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘খালেদা জিয়াকে ছাড়া হবে?

একটা হাসপাতালে গেছি সেদিন। লিফটে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে দেখা। কেন আর টক-শোতে আসিনা জানতে চাইলেন। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, আপনার কি মনে হয় বেগম জিয়াকে ছাড়বে এরা?

লিফটের ভেতর তিনি, তার স্ত্রী আর আমি ছাড়া আর কেউ নাই। কাজেই ফিসফিস করার কারণ নাই কোন। তাকে স্পস্টগলায় বললাম, ছাড়বে।

বিস্ময়ে তার চোয়াল ঝুলে যায়। আমি বলি, বেগম জিয়ার যখন বাঁচার কোন আশা থাকবে না, তখন ছাড়বে, তখন বিদেশে পাঠাবে!

কি বলেন! উনি মারা গেলে!

মারা গেলে সরকার বলবে উনি নিজের দোষে মারা গেছেন। বলবে, উনি ডাক্তারদের কথা শুনতেন না, ঔষুধ খেতেন না।

লিফট খুলে গেছে। হতবাক হয়ে তিনি নামলেন আমার পিছু পিছু। বললেন, আপনি শিউর ভালো কিছু হবে না।

মনে হয়না।

আমরা যাই উল্টোপথে। আমি ভাবি তিনি ভালো বলতে কি বুঝিয়েছেন। খালেদা জিয়ার মুক্তি? সুচিকিৎসা?

তার মতো করে কি ভাবে মানুষ ক্ষমতায় মত্ত থাকলে?’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬