খালেদা জিয়ার মুক্তি নিয়ে ফোনালাপে কাদের-ফখরুল

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৩ PM

© সংগৃহীত

দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি প্রধান খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল। শুক্রবার ধানম‌ন্ডিস্থ আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনার রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে আয়োজিত সংবাদ স‌ম্মেল‌নে সেতুমন্ত্রী নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মির্জা ফখরুল সাহেব আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, আলাপ হয়েছে। তাদের দলের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন। আমি যেন বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করি।’

কাদের বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

খালেদা জিয়ার মামলাটি রাজনৈতিক নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়ার মামলাটি রাজনৈতিক মামলা নয়। সরকারের বিবেচনার বিষয় তখনই আসে, যখন রাজনৈতিক বিবেচনার বিষয় হয়। কিন্তু বেগম জিয়ার এ মামলাটি দুর্নীতির মামলা। রাজনীতির মামলা হলে সরকারের পক্ষে বিবেচনার বিষয় ছিলো। দুর্নীতির মামলা আদালতের।’

সেতুমন্ত্রী বলেন, খালেদার মুক্তির জন্য যথাযথ আইন মেনে প্যারোলের আবেদন করতে হবে। তবে লিখিত আবেদন এখনো পাওয়া যায়নি।

‘স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকাল জিজ্ঞেস করেছি। আইনমন্ত্রীর সাথে কথা বলেছি। তারা বিচ্ছিন্নভাবে পরিবারের লোকজন দলের লোকজনের সাথে বেগম জিয়ার মুক্তির বিষয়ে কথা বলছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন আসেনি।’

আন্দোলনের কথা বলে আবার প্যারোলে মুক্তি চাওয়া বিএনপি দ্বিচারিতা বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
  • ১৬ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে
  • ১৬ মার্চ ২০২৬
বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা
  • ১৬ মার্চ ২০২৬
ধানের খোসার ছাই নিয়ে গবেষণা, চুয়েটের চার শিক্ষার্থী পেলেন…
  • ১৬ মার্চ ২০২৬
সাবেক সেনা সদস্যের বাড়ির সামনে গুলি ও কাফনের কাপড় রেখে হত্য…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence