টাইগারদের বিশ্বকাপ জয়ে জাবি ছাত্রলীগের আনন্দ উৎসব

১২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০১ PM

© সংগৃহীত

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোন প্রতিযোগীতার শিরোপা জিতেছে বাংলাদেশ। সেটাও আবার বিশ্বকাপ। বাংলাদেশের যুবাদের এমন অর্জনে গোটা দেশে বইছে উৎসব। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন অর্জনে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়।

মিছিল শেষে শাখা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক এম মাইনুল হুসাইন বলেন, খুদে টাইগারদের জন্য আমরা গর্বিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এমন সাফল্য আমাদের জাতীয় ক্রিকেট দলের হাত ধরে আসবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম বাবু, মিজানুর রহমান, বায়েজিদ খান কলিংস, আজিজুর রহমান লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, অভিষেক মন্ডল, পঙ্কজ দাস, আকলিমা আক্তার এশা ও উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬