খালেদা জিয়ার বন্দীত্বের দু’বছর, আসিফ নজরুলের স্ট্যাটাস

০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৬ PM

© সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার কারাবন্দী থাকার দু’বছর পূর্ণ হয়েছে আজ। এ উলক্ষ্যে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

তার স্ট্যাটাসটি দ্যা ডেইলি ক্যাম্পাস’র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘খালেদা জিয়ার বন্দীত্বের দু’বছর পুরণ হলো আজ। এক অর্থে বাংলাদেশও বন্দী আজ বহু বছর ধরে। তিনি যদি মুক্ত থাকতেন বাংলাদেশ বন্দী থাকতো না, থাকতো না এতোটা দুর্বল আর নতজানু হয়ে।

এদেশে লক্ষ কোটি টাকা লোপাট আর পাচার হয়। বহু চোর থাকে মহাদাপটে। জিয়ার নামে ট্রাস্টে দু’কোটি টাকা বেড়ে চার-পাঁচ কোটি টাকা হয়েছে। তবু খালেদা জিয়া শাস্তি পেয়েছেন। সেটিও মূলত তার কর্ম্কর্তাদের গাফিলতি আর ভুলের কারণে।

এক টাকাও আত্নসাৎ করেননি খালেদা জিয়া। তবু তার নামে অপপ্রচার হয় এতিমের টাকা মেরে দেয়ার। কিন্তু কোন অপপ্রচার মুছতে পারবে না তার অতুলনীয় জনপ্রিয়তা, মুছে দিতে পারবে না তার আত্নত্যাগ। বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষ ভুল বুঝবে না আপনাকে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬