ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২২ PM
টায়ারে আগুন দিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ

টায়ারে আগুন দিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ © সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং ও চান্দগাঁও থানা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। সম্মেলন ছাড়াই সদ্য ঘোষিত থানা দুইটির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ। এসময় বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরের ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এবং চান্দগাঁও থানার বহদ্দারহাট ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বিক্ষোভ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে দেওয়ানহাট মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চৌমুহনী মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা।

পরে চৌমুহনী মোড়ে প্রতিবাদ সভা করে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী। সমাবেশ থেকে বিতর্কিত ডবলমুরিং থানা ছাত্রলীগের কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানায় তারা। এছাড়া মেয়াদোত্তীর্ণ মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল করে সম্মেলন দেওয়ার দাবি জানায় তারা।

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমি বলেন, বিতর্কিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো পকেট কমিটি হতে পারে না।

এদিকে একই সময় বহদ্দারহাট মোড়ে ও কাপ্তাই রাস্তার মাথা মোড়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। চান্দগাঁও থানা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি জানায় তারা। দীর্ঘদিন পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ডবলমুরিং ও চান্দগাঁও থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

মহানগর ছাত্রলীগের নেতাদের অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে নিজেদের অনুগতদের দিয়ে কমিটি দিয়েছে মহানগর ছাত্রলীগের সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। কমিটি গঠনের বিষয়ে মহানগর ছাত্রলীগের কমিটির নেতা বা স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়নি।

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬