সমাবেশের অনুমতি চাইতে ডিএমপিতে বিএনপি

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২১ PM

© ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তার কারাবর্ষপূর্তির দিন ৮ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। আজ বুধবার তারা সেখানে যান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এবং সেলিমুজ্জামান সেলিম।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সমাবেশের অনুমতির বিষয়ে আমরা আলাপ করেছি। তবে পুলিশের পক্ষ থেকে এখনও অনুমতি দেয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সমাবেশের দিন ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী। ওইদিন তারা ব্যস্ত থাকবেন। তাই ঘরোয়াভাবে সমাবেশ করার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করব। তারপর দলের নীতিনির্ধারকদের বিষয়টি জানাব।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবর্ষপূর্তির দিন ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক এই প্রধানমন্ত্রীকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ওইদিনই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে তাকে বন্দি করা হয়। পরবর্তী সময়ে আপিলের পর হাইকোর্টে এই সাজা বেড়ে ১০ বছর হয়।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬