খালেদা জিয়ার কারাবরণের দুই বছর ৮ ফেব্রুয়ারি, বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৭ PM

© ফাইল ফটো

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান শরিক বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। খালেদার কারাবরণের দুই বছর এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের পর পরবর্তী জোটগত পরিকল্পনা করতে আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে জোটটি।

আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) ফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় জোটের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ফ্রন্টের একাধিক সূত্র বলছে, জোটের অন্যতম প্রধান শরিক বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। দিবসটিকে সামনে রেখে কর্মকৌশল ও কর্মসূচির কথা চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা সিটির নির্বাচনে সংঘটিত অনিয়মের প্রতিবাদ আরও কীভাবে করা যাবে, তারও একটি রূপরেখা নিয়ে আলোচনা হবে বৈঠকে। তবে কোনো নেতাই বৈঠকের বিষয়ে আগাম মন্তব্য করতে রাজি হননি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে কখনো এত দীর্ঘসময় ধরে কারাভোগ করেন নি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছেন। এর মধ্যে দলটি তার মুক্তির দাবিতে আইনি এবং রাজনৈতিক বেশ কিছু কর্মসূচী দিলেও কোন সুবিধা করতে পারেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬