শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি, অনুপ্রবেশ ঠেকাতে সর্তক

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৬ PM

© লোগো

দুই সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণার ৬ মাসেরও বেশি সময় পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করার উদ্যোগ নেয়া হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে চবি ছাত্রলীগ বলছে, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি এবং বিভিন্ন হল ও অনুষদের কমিটি গঠনকল্পে কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দিত হবে।

তবে জীবনবৃত্তান্তের সঙ্গে পদপ্রত্যাশীদের স্ব স্ব ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড আওয়ামী লীগের প্রত্যায়নপত্রও জমা দিতে হবে। কমিটিতে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বিষয়টি গুরুত্বের সাথে নিচ্ছে বলে জানিয়েছে চবি ছাত্রলীগ। 

এ ব্যাপারে চবি ছাত্রলীগের নেতারা বলছে, অনেকেই বিএনপি-জামায়াত পরিবার থেকে এসে ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করার চেষ্টা করে। আমরা এদের শক্তভাবে দমনে দৃঢ়প্রতিজ্ঞ। তাই অন্য মতাদর্শের কেউ যেন এ কমিটিতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্তক অবস্থানে থাকবো।

জানা গেছে, গত বছরের ১৪ জুলাই চবি ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেলকে সভাপতি এবং সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রেজাউল হক রুবেল ক্যাম্পাসের বগিভিত্তিক সংগঠন সিএফসির নেতা ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর ইকবাল হোসেন টিপু বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। তিনি মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

দুই সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণার ৬ মাসেরও পর আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) চবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত সময়ের মধ্যে হল, ফ্যাকাল্টি ও পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আসন্ন কমিটিতে পদপ্রত্যাশী সবাইকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে জীবনবৃত্তান্ত এবং স্ব স্ব ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিকট থেকে প্রত্যায়নপত্র সংগ্রহ করে নিজ নিজ সিনিয়রের মাধ্যমে সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর কাছে জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাখার পূর্ণাঙ্গ কমিটিতে অনুপ্রবেশ ঠেকাতে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যায়নপত্র জমা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বিষয়টি গুরুত্বের সাথে নিতে সকল নেতাকর্মীর প্রতি নির্দেশ দিয়েছেন।

নতুন এ কমিটিতে অনুপ্রবেশের বিষয়ে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একসময় শিবিরের ঘাঁটি ছিল। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ক্যাম্পাসে এখন ছাত্রলীগ প্রগতিশীল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আর মৌলবাদী, জঙ্গি কার্যক্রমে যারা লিপ্ত ছিল তাদের কেউ এখন ক্যাম্পাসে দৃশ্যমানভাবে নেই।  তবে, এদের মতাদর্শের কেউ কেউ ছাত্রলীগে থাকতে পারে।

তিনি বলেন, শক্ত অবস্থানে না গেলে অতীতের কমিটির মতো আমরাও অনুপ্রবেশ ঠেকাতে পারবো না। অনেকেই বিএনপি-জামায়াত পরিবার থেকে এসে ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করার চেষ্টা করে। আমরা এদের শক্তভাবে দমনে দৃঢ়প্রতিজ্ঞ। তাই অন্য মতাদর্শের কেউ যেন ছাত্রলীগের এ কমিটিতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্তক। সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, চবি ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করতে কাজ শুরু করে দিয়েছি। ইতোমধ্যে পদ প্রত্যাশীদের নিকট থেকে জীবনবৃত্তান্তও আহ্বান করেছি। আশা করি শিগগিরই একটি সুন্দর ও গতিশীল কমিটি উপহার দিতে পারবো।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬