জনগন বিএনপির হরতাল প্রত্যাখ্যান করেছে: নানক

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৭ PM
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক © ফাইল ফটো

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফরের প্রতিক্রিয়ায় বিএনপির ডাকা হরতাল জনগন প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও তাদের ফল প্রত্যাখ্যান ও হরতাল আহ্বান দেশবাসীকে হতাশ-বিক্ষুব্ধ করেছে। জনগণ নির্বাচনে বিএনপিকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, আজ বিএনপির হরতালও একইভাবে বর্জন করেছে।

আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘হরতাল কালচার বাংলার জনগণ বর্জন করেছে। রাস্তাঘাটে যানবাহন সবকিছুই স্বাভাবিক। এর মাধ্যমে প্রমাণ হলো বিএনপি যে ভুলের রাজনীতি করে, জনগণ সেই রাজনীতি প্রত্যাখ্যান করেছে। এই ভুলের রাজনীতির কারণে মানুষ ভোটকেন্দ্রে আসার প্রবণতা কমিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘ভোট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায়, জনগণের রায় বর্জনের মধ্য দিয়ে বিএনপি পক্ষান্তরে গণতন্ত্রকে বর্জন করেছে। অতীতের মতো কোথাও কোনো জাল ভোট দেওয়া কিংবা কেন্দ্র দখল, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেনি। তারপরও বিএনপি বিরোধিতার খাতিরে বিরোধিতা করে মিথ্যা অভিযোগে ফল বর্জনের নাটক করে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপতত্পরতা চালাচ্ছে।’

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এর কারণ বিএনপির নির্বাচনবিরোধী চরিত্র। নির্বাচনী প্রচারণার শুরু থেকে বিএনপির নেতারা ও তাদের প্রার্থীরা ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার হয় এমন ধরনের বক্তব্য দিয়ে আসছেন। বিএনপির আচরণ দেখে মনে হয়েছে, তারা জয়ের জন্য নয় বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচন সম্পর্কে জনগণের মধ্যে ভীতি সঞ্চারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের এমডি ও তার স্ত্রীসহ চারজন কারাগারে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬