কাউন্সিলর পদে ঢাবি ছাত্রী সাহানার জয়

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের এক ছাত্রী আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বচানে কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছেন। রেডিও প্রতীকে ৩ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির আহম্মদ ভুইয়া (টিফিন ক্যারিয়ার মার্কা) পেয়েছেন ২ হাজার ২৫০ ভোট।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করেছিলেন তিনি। সাহানা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের মাস্টার্সের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি জন সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য নেমেছিলেন নির্বাচনে। নির্বাচিত হয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

কাউন্সিলর সাহানা বলেন, আমি আত্মবিশ্বাসী ছিলাম পাশ করবো। যার কাছেই গিয়েছি তিনি আমাকে ভোট দেয়ার কথা বলেছিলেন। এর পরও ভয় ছিল। শেষ পর্যন্ত এলাকাবাসী আমাকে ভোট দিয়ে পাশ করানোতে আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা যেমন আমাকে জয়ী করেছেন তেমনি আমিও তাদের জন্য কাজ করে যাবো। প্রথমেই আমার কাজ হবে এলাকাকে মাদকমুক্ত করা। এলাকার মুরব্বিদের নিয়ে এ কাজে হাত দেবো আমি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন।

তিনি বলেন, আমার বাবা আলহাজ্ব সাইদুর রহমান সহিদ এই এলাকায় ২৫ বছর কমিশনার ছিলেন। আমি তার মেয়ে হিসেবে কাছে থেকে দেখেছি কিভাবে দায়িত্ব পালন করতে হয়। আমি চাইবো যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের জন্য কিছু করার।

দেখুন: কাউন্সিলর পদে লড়ছেন ঢাবি ছাত্রী সাহানা

সাহানা বলেন, নির্বাচনে অংশ নেয়ার পর থেকে গত কিছুদিন বেশ পরিশ্রম করতে হয়েছে। চেষ্টা করেছি প্রতিটি ভোটারের কাছে যাওয়ার। আমার বাবা কমিশনার ছিলেন যে কারনে বাবার নাম বলার পর সবাই আমাকে সহজেই চিনতে পারেন। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত ‘কাউন্সিলর পদে লড়ছেন ঢাবি ছাত্রী সাহানা’ শিরোনামের রিপোর্ট পড়েও আমার সম্পর্কে অনেকে জেনেছেন। ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬
ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬