রাজধানীর সকল থানায় মঙ্গলবার বিএনপির বিক্ষোভ

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৮ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। রবিবার নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার হরতাল শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “কিছুক্ষণের মধ্যে আমাদের আহ্বানে সকাল-সন্ধ্যার যে হরতাল তা শেষ হতে যাচ্ছে। এই হরতাল আমরা আহ্বান করেছিলাম গতকাল (শনিবার) ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে যে প্রহসন করা হয়েছে, তামাশা করা হয়েছে তার প্রতিবাদে, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে।

“আমরা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী পরশু ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।”

বিএনপি মহাসচিব বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ‘ভোট কারচুপি, জালিয়াতি, ত্রাস সৃষ্টি, এজেন্টদের বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন’সহ নানা ঘটনার তথ্য-প্রমাণ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তুলে ধরবেন ধানের শীষের দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬