ইশরাকের স্লোগানে প্রকম্পিত নয়াপল্টন এলাকা

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৬ PM

© সংগৃহীত

নানা অনিয়মের অভিযোগ এনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে আজ রবিবার ঢাকা সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। হরতালে স্বাভাবিক রয়েছে ঢাকার জনজীবন।

এদিকে সকাল থেকেই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় সেখানেও তেমন একটা সুবিধা করতে পারেনি দলটি। তবে বেলা ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে লড়া ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নয়া পল্টনে গেলে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হন।

এসময় নেতাকর্মীদের সাথে স্লোগান দিতে শুরু করেন অভিবক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। তার স্লোগান দেওয়া দেখে উপস্থিত সকলেই স্লোগান ধরেন। নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয় পুরো নয়া পল্টন এলাকা।

এদিকে হরতালের সমর্থনে রোববার বেলা ১২টার দিকে রাজধানীর কাওরান বাজার এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রদল। পরে মিছিলটি বাংলামোটর মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে হরতালের সমর্থনে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই কর্মসূচি পালন করে সংগঠনটি। বিক্ষোভের একপর্যায়ে পিকেটিং করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বেশকয়েকটি গাড়ি ভাংচুর করেন তারা।

ট্যাগ: বিএনপি
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬