ফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের, ফের নির্বাচন দাবি

০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৩ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম © ফাইল ফটো

ভোটারদের ভোট দিতে না দেয়া, এজেন্টদের মারধর করে বের করে দেয়া, ভোটদানে বাধা, ইভিএম ব্যবহার করে ডিজিটাল কারচুপি এবং আগের রাতে এজেন্ট না দিতে হুমকির অভিযোগ এনে দুই সিটির নির্বাচনী ফলাফল প্রত্যাখানের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জালিয়াতি, প্রহসন ও ডিজিটাল কারচুপির ফলাফল বাতিল করে নতুন করে সিটি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে দলটি।

সরকারের আজ্ঞাবহ ও ব্যর্থ ইসি’র পদত্যাগ দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন। নির্বাচন নিয়ে এদেশের সাধারণ জনগণের আর কোন আগ্রহ অবশিষ্ট নেই।

তিনি বলেন, নির্বাচনের নামে এ ধরনের প্রহসনের কোন মানে হয় না। প্রধানমন্ত্রী গণভবন থেকে তাদের পছন্দের প্রার্থীদের নাম ঘোষণা দিয়ে দিলে জনগণের অর্থ ব্যয় হতো না। তিনি জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬