রাতে বাক্স ভর্তি ভোটের অপবাদ থেকে মুক্ত ইসি: মাহবুব তালুকদার

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২০ PM
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার © ফাইল ফটো

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ইভিএম ব্যবহার করে এই নির্বাচনে সবচেয়ে বড় অর্জন হলো কোনো কেন্দ্রে শতভাগ ভোট পড়েনি। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগও ছিল না। তিনি বলেন, রাতে ব্যালট পেপারে বাক্স ভর্তি ও কেন্দ্রে শতভাগ ভোট পড়ার অপবাদ থেকে আমরা মুক্ত।

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকার দুই সিটি করপোরেশন নিয়ে লিখিত বক্তব্যে এ কথা বলেন মাহবুব তালুকদার।

মাহবুব তালুকদার বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে। তাতে কি ফলাফলে কিছু আসে–যায়? নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোনা মারামারি বা রক্তক্ষয় হয়নি। ভোটের মাঠে এক পক্ষ ব্যতীত অন্য পক্ষগুলোকে দেখা যায়নি। অন্য পক্ষগুলোর অনুপস্থিতির কারণ আমার অজ্ঞাত।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘কয়েকজন সাংবাদিক নির্বাচনের পরিবেশের কথা আমার কাছে জানতে চেয়েছেন। আমি তাঁদের বলেছি, নির্বাচনী পরিবেশ সম্পর্কে তাঁরা আমার চেয়ে বেশি অবহিত। কারণ তাঁরা নিজের চোখে সব দেখেছেন।’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘আমি সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ১২টি কেন্দ্র পরিদর্শন করি। এসব কেন্দ্রে আমি সরকারি দল-সমর্থিত মেয়র প্রার্থী ছাড়া আর কোনো মেয়র প্রার্থীর এজেন্ট দেখতে পাইনি। সকাল আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই কেন্দ্রগুলোতে প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬