কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে সরকারের সঙ্গে নেই

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০১ PM
আল্লামা শাহ্ আহমদ শফী

আল্লামা শাহ্ আহমদ শফী © ফাইল ফটো

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, আমরা সরকারের সঙ্গে আছি। সরকারের কোনো ভয় নেই। তবে আমাদের দাবিও রয়েছে। কাদিয়ানিরা মহানবী (সা.) শেষ নবী হিসেবে মানে না। তাই আমরা তাদের কাফের ঘোষণা করেছি। আমরা চাই সরকারও তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুক। আমাদের এই দাবি না মানলে আমরা সরকারের সঙ্গে নাই।

শনিবার (০১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে কাদিয়ানি সম্প্রদায়কে (আহমদিয়া মুসলিম জামাত) রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আল্লামা শফী বলেন, সরকারকে বলতেছি কাদিয়ানীকে কাফের ঘোষণা করো, করো, করো। সত্যিই যদি তুমি মুসলমান হও তবে কাদিয়ানীকে অতি সত্বর অমুসলমান ও কাফের ঘোষণা করো। তা না হলে মুসলমানদের কি অবস্থা হবে জানি।

মহাসম্মেলনে আরও বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমী, সাইদুর রহমান, আব্দুল হামিদ প্রমুখ।

এর আগে জেলার ৭টি থানা এলাকা থেকে শত শত বাস ভর্তি করে দলে দলে মানুষ মহাসম্মেলনে এসে যোগ দিতে থাকেন। মিছিলে মিছিলে উত্তপ্ত হয়ে উঠে গোটা শহর। মহাসম্মেলন জনসমুদ্রে পরিণাহ ত হয়। শহরের সবগুলো মূল সড়ক বন্ধ করে দিয়ে হেফাজতের লোকজন রাস্তায় বসে পড়লে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন নগরবাসী।

বক্তব্য শেষে আল্লামা শফি দেশবাসী ও মুসলিম জাতির শান্তি কামনা করে দোয়া করেন। সেখানেও তিনি কাদিয়ানীদের কাফের হিসেবে স্বীকৃত কিরার ব্যাপারে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানান।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন। তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি কিংবা কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যাতে প্রদান করা না হয় সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। সমাবেশ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬