রবিবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৯ PM

© টিডিসি ফটো

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে আগামীকাল ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেয়া, ছাত্রলীগের কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ এনে হরতাল আহবান করে দলটি। অ্যাম্বুলেন্স এবং ঔষধের দোকান এই হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬