আচরণবিধি কঠোর হওয়ায় ভোটার উপস্থিতি কম: তাপস

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৬ PM

© ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, নির্বাচনী আচরণবিধি কঠোর না হয়ে সহজ করা হলে আরও বেশি ভোটারদের উদ্বুদ্ধ করা যেত। এ ছাড়া সাদা-কালো ছবির চেয়ে রঙিন ছবি নিয়ে গেলে হয়তো আগ্রহ আরও বাড়ত। এছাড়া এ ভোটের হার ৪০ শতাংশের মতো হতে পারে বলে ধারণা করছেন তিনি।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল চারটায় সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাজধানীর গ্রিনরোডে নিজের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শেখ ফজলে নূর তাপস।

তাপস বলেন, ‘আমরা প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা করেছি। গণসংযোগ করতে ভোটারদের ঘরে ঘরে গিয়েছি। তখন সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিলেন। তাই আরও বেশি ভোটার উপস্থিতি আশা করেছিলাম। মাত্র এক বছর আগে জাতীয় নির্বাচন হয়ে গেছে। এটি স্থানীয় নির্বাচন। এ কারণেও হয়তো অনেকে ভোট দিতে আসেননি।’

তিনি বলেন, নির্বাচনের শুরু থেকেই অভিযোগ করে যাচ্ছেন। অভিযোগের ঝুড়ি ভরে গেছে। তারা নির্বাচনে অংশ নিয়ে অভিযোগ তালিকা সম্পন্ন করতে পেরেছে। এসব অভিযোগ অমূলক। জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে তিনি বলেন, ভোটারেরা সাদরে গ্রহণ করেছে। মেয়র নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

সুন্দর পরিবেশে সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন ও ঢাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ভোটের দিনে সন্ত্রাসী কার্যকলাপ ও নাশকতার শঙ্কা ছিল। কিন্তু কোথাও কিছু হয়নি। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে বিড়ম্বনা নিয়ে তিনি বলেন, কিছু অভিযোগ পাওয়া গেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারে কিছুটা ত্রুটি থাকতে পারে। কেউ কেউ বিরক্ত হয়ে ভোট না দিয়ে চলে গেছেন। তবে এখানে জাল ভোটের সুযোগ নেই, ব্যালট ছিনতাইয়ের ব্যাপার নেই। খুব ভালো ও সহজ পদ্ধতি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬