নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫২ PM
দুই দলের সংঘর্ষ

দুই দলের সংঘর্ষ © সংগৃহীত

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির একদল নেতাকর্মী অবস্থান করছিলেন। রাস্তার অপর পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। এসময় দুইপক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২৫ মিনিট থেমে থেমে ইট-পাটকেল ছোঁড়াছুড়ি হয় দুই পক্ষের মধ্যে।

এরপর আওয়ামী লীগ সমর্থকরা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’, ‘তাপস ভাইয়ের সালাম নিন’ ইত্যাদি স্লোগান দিতে দিতে লাঠিসোঠা নিয়ে বিএনপি অফিসের দিকে ছুটে যায়।

এসময় তাদেরকে পুলিশ বাধা দিলেও তারা বিএনপি অফিসের দিকে ছুটে যায়। পরে পুলিশ আওয়ামী লীগের লোকদের ধাওয়া দিয়ে বিজয় নগর মোড়ের দিকে পাঠিয়ে দেয়।

পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে হতাহতের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬