ধানের শীষে ভোট দেয়ায় ঢাবিতে এক ব্যক্তিকে মারধর ছাত্রলীগের

০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৩ AM

© ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হল কেন্দ্রে এক ব্যক্তিকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার (১ ডিসেম্বর) সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ধানের শীষে ভোট দেওয়ায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ১০টার দিকে কার্জন হল কেন্দ্রে ভোট দেন তিনি। বের হওয়ার পর বাইরে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা জানতে চান, কোন প্রতীকে ভোট দিয়েছেন। 

এসময় ওই ব্যক্তি ধানের শীষে ভোট দিয়েছেন জানালে তাঁকে মারধর শুরু করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁকে মারতে মারতে শহীদুল্লাহ হলের দিকে নিয়ে যান। এসময় ঘটনাস্থলে ছিলেন একটি গণমাধ্যমের প্রতিবেদক।

ঘটনাস্থলে থাকা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ওই প্রতিবেদকের কাছে জানতে চান, মারধরের ঘটনার কোনো ছবি তুলেছেন কিনা? এ সময় তাঁরা মারমুখী হয়ে ওঠেন বলে জানিয়েছেন তিনি।

জানতে চাইলে কার্জন হল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামসুল আলম গণমাধ্যমকে বলেন, তিনি বিষয়গুলো দেখছেন।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসি) ২১ নম্বর ওয়ার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সেন্টার থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, উদয়ন স্কুল ও কার্জন হল কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয় ৷

আজ শনিবার সকালে ভোট শুরুর পর তাঁদের বের করে দেওয়া হয়। বিষয়টি মৌখিকভাবে প্রিসাইডিং কর্মকর্তাদের জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকরা। তবে এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাকর্মীদের কারোর বক্তব্য পাওয়া যায়নি।


পরে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-সমর্থক শিক্ষকদের সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ নেতাকর্মীরা সকালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ জানান।

অধ্যাপক ওবায়দুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সকালেই উদয়ন, ইউল্যাব এবং কার্জন হল কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। শুধুমাত্র এনেক্স ভবন কেন্দ্রে দুই এজেন্ট আছে। আমরা এর প্রতিবাদন জানালে আমাদেরকেও সরিয়ে দেয়া হয়েছে। কিছু করার নেই।’

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্রদলের নেতা এ কে এন এম রাশেদ আল-আমীনের নেতৃত্বে কার্জন হল কেন্দ্রে যান ধানের শীষের প্রার্থীর চার পোলিং এজেন্ট।

আল-আমীন অভিযোগ করেছেন, ‘কেন্দ্রের ভেতর শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক নেতা ইব্রাহিম রাসেল কক্ষের বাইরে ডেকে নিয়ে বলেন, ‘পাঁচ মিনিটের মধ্যে কার্জন হল না ছাড়লে খবর আছে।’ তখন তারা ভয়ে বেরিয়ে যান বলে জানান।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬