বাড্ডা হাইস্কুলে বিএনপির পোলিং এজেন্ট নেই

০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫০ AM

© সংগৃহীত

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায়। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকেও বিএনপির কোনো পোলিং এজেন্টকে দেখা যায়নি বাড্ডা হাইস্কুল ভোট কেন্দ্রে। এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৭১১ নম্বর ভোট কেন্দ্র বাড্ডা হাইস্কুলে আসা সাবিনা খাতুনসহ অনেক ভোটারের দাবি, কেন্দ্রটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ছাড়া অন্য কোনো দলের কোনো পোলিং এজেন্ট নেই। তবে ঠিক কী কারণে পোলিং এজেন্ট নেই, তা তারা বলতে পারছেন না।

এদিকে কেন্দ্রটিতে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ও প্রিজাইডিং অফিসারের কাছে অন্য কোনো দলের পোলিং এজেন্ট নেই কেন জানতে চাইলে, তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

 

এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬