বাবাকে স্মরণ করে বের হয়েছি, আহত হতে হয় হবো: ইশরাক

০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৮ AM

© সংগৃহীত

পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘কয়েকটি কেন্দ্রে আমাদের পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না। বিষয়টি ম্যাজিস্ট্রেটদের অবহিত করেছি। সশরীরে কেন্দ্রে কেন্দ্রে ঘুরবো আমি, কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না।’

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের ইশরাক বলেন, ‘যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। যদি হামলার স্বীকার হতে হয়, আহত হতে হয়, হবো। তারপরও ভোটকেন্দ্র দখলমুক্ত করে ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার জন্য যা করার দরকার করবো। বাবাকে স্মরণ করে বের হয়েছি।’

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তিনি  বলেন, ‘বিভিন্ন জরিপে দেখা গেছে ধানের শীষের প্রার্থীরা ৯০ ভাগ পর্যন্ত এগিয়ে। সুষ্ঠুভাবে ভোট হলে এবং প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব দায়িত্ব পালন করলে আমরা বিপুল ভোটে জয়ী হবো।’

এসময় ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, ‘গতরাতে ৩৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের ইসহাক সরকার কেন্দ্র দখল করতে গেলে জনগণ প্রতিরোধ করে। তারা সেখানে রাতেই মেশিন ওপেন করার চাপ সৃষ্টি করে। এ ঘটনায় আমাদের এক কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এটা জনগণের প্রাথমিক বিজয়।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভোটের আগে এক সিনিয়র আওয়ামী লীগ নেতা কর্মীদের ভোটকেন্দ্র দখল রাখতে বলেছেন। এটি উস্কানিমূলক কথা। ভোটের পরিবেশ নষ্ট করতে পারে এ ধরণের মন্তব্য, যা কোনও দায়িত্বশীল আচরণ নয়। এরপর কয়েকটি কেন্দ্রে আমাদের কর্মীদের ওপর হামলার অভিযোগ এসেছে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬