তাপসকে আমি ভোট দিলাম: প্রধানমন্ত্রী

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৩ AM

© সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৮টায় ভোট দিয়েছেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটিতে আমাদের দুইজন প্রাথী। আমি অবশ্য ভোটার হচ্ছি ফজলে নূর তাপসের। তাপসকে আমি ভোট দিলাম। আর উত্তরে আতিক আমাদের প্রার্থী। আমি আশা করি সেও জয়যুক্ত হবে।

তিনি আরও বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট দিলাম। খুব অল্প সময়ে সহজেই ভোট দিতে পেরেছি। ভোটের বুথে পুরো মেশিন দেখানো হলো সব দলের এজেন্টদের সামনে। দেখা গেল এটি ফাঁকা। আমার আইডি কার্ড দেখল। এরপর আমাকে ভোট দিতে দেওয়া হলো। প্রধানমন্ত্রী দুই সিটির ভোটারদের সুশৃঙ্খলভাবে, নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।’

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনোরকম বিরতি ছাড়াই ঢাকার দুই সিটিতে মেয়র ও কাউন্সিলর নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলবে। প্রথমবারের মতো ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে এবার ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করছে নির্বাচন কমিশন (ইসি)। দুই সিটিতে মেয়র পদে লড়ছেন ১৩ জন প্রার্থী। এরমধ্যে উত্তরে ছয়জন এবং দক্ষিণে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর বিএনপির মেয়রপ্রার্থী হিসেবে লড়বেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। সূত্র : ইউএনবি।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence