আইন-শৃঙ্খলা বাহিনীকে বলেছি, তারা নিরপেক্ষ ভূমিকা রাখবে: সিইসি

৩১ জানুয়ারি ২০২০, ০৬:৩৬ PM
সিইসি কেএম নূরুল হুদা

সিইসি কেএম নূরুল হুদা © টিডিসি ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করতে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করবেন। নির্বাচন প্রতিযোগিতামূলক, অবাধ ও নিরপেক্ষ হবে।

আজ শুক্রবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইভিএমসহ নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সিইসি কেএম নূরুল হুদা বলেন, কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা-অনাস্থা নির্ভর করে তাদের মানসিকতার ওপর। তবে আমরা পক্ষপাতদুষ্ট নির্বাচন করিনি, করবও না। নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পক্ষপাতহীন আচরণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে।

সিটি নির্বাচন উপলক্ষে নিরাপত্তার দিক থেকে কোনো অসুবিধা হবে না উল্লেখ করে সিইসি ঢাকা সিটির সব ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

ইভিএমে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামীকাল নিরাপদে ভোট হবে, বিশেষ করে ইভিএমে ভোট হবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬