তালিকাভুক্ত ৫০০ সন্ত্রাসী জড়ো করেছে বিএনপি: কাদের

৩০ জানুয়ারি ২০২০, ০৫:৩১ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভোট কেন্দ্রগুলো বহিরাগত সন্ত্রাসীদের দখলে রাখার পাঁয়তারা করছে। এ জন্য তালিকাভুক্ত পাঁচ শতাধিক সন্ত্রাসীকে ঢাকায় জড়ো করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন বানচালের চক্রান্ত করছে।তারা সুষ্ঠু নির্বাচন চায়না। তাদের নির্বাচন মানে ভোট চুরি, জাল ভোট এবং কেন্দ্র দখল।আওয়ামী লীগ দেশের মানুষের মন জয় করতে পেরেছে। এটি বিএনপির ভালো লাগছে না।ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তারা বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬