ভরাডুবি বুঝে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

২৯ জানুয়ারি ২০২০, ০৯:১৭ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ক’দিন পরে। বিএনপি বুঝতে পেরেছে, সিটি নির্বাচনে তাদের ভরাডুবি হতে যাচ্ছে। তাই এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নির্বাচনকে ঘিরে হাঙ্গামা করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র আঁকছে। সবাইকে এ জন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসিতে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত আনন্দ র‌্যালি উদ্বোধনকালে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সিটি নির্বাচন সুষ্ঠু হবে, যদি বিএনপি নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত না করে। আপনারা জানেন, পুরান ঢাকায় তারা কি করেছে। তারা অনুধাবন করতে পারছে যে, জনগণ তাদের সঙ্গে নেই। সুতরাং তাদের অপচেষ্টা হচ্ছে নির্বাচনী পরিবেশটাকে বিঘ্নিত করে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা।’

তথ্যমন্ত্রী এ সময় চলচ্চিত্র লীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, চলচ্চিত্র অঙ্গনে যারা আজকে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মুজিববর্ষ আগমনকে সম্ভাষণ জানিয়ে আজকের এই র‌্যালিতে এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে, মুজিববর্ষ ক্ষণগণনা শুরু হয়েছে। আর কয়েক দিন পরেই ১৭ মার্চ, যেদিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন।

মন্ত্রী জানান, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রথমত ভারত-বাংলাদেশ যৌথভাবে একটি ছবি নির্মাণ করছে, যেটির কাজ বহুদূর এগিয়ে গেছে। আমাদের লক্ষ্য হচ্ছে, মুজিববর্ষে শেষ লগ্নে অর্থাৎ আগামী বছরের মার্চ মাসে বঙ্গবন্ধুর ওপর এ ছবিটি মুক্তি লাভ করবে। এছাড়াও বঙ্গবন্ধুকে ঘিরে আরও অনেকগুলো শর্টফিল্ম আমরা তৈরি করছি। বঙ্গবন্ধু ফিল্ম সিটি আধুনিকায়নের কাজ এগিয়ে চলেছে। এছাড়া, এফডিসির আধুনিকায়নের জন্য ৩২৭ কোটি টাকার প্রকল্পটি ৩ বছরের মধ্যে শেষ হবে।’

চলচ্চিত্র লীগের আনন্দ র‌্যালিতে বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক আলমগীর, চলচ্চিত্র লীগের সভাপতি মীর্জা আবদুল খালেক, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা মৌসুমীসহ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা অংশ নেন।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence