এবার নির্বাচনী প্রচারণায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ

২৯ জানুয়ারি ২০২০, ০২:১৩ PM

© সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শহীদ ফজলে রাব্বী পার্কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাসির।

একপর্যায়ে সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জাহেদুল ইসলাম দুলালের সমর্থকরা উপস্থিত হন। এছাড়া তারা নৌকার স্লোগান দিতে থাকেন। এরই একপর্যায়ে নাসির এবং দুলালের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন।

এসময় তাদের মধ্যে সংঘর্ষ এবং হাতাহাতি শুরু করে দেন। তবে কিছুক্ষণ পর সেখান থেকে আতিক এবং তার সমর্থকরা মিছিল নিয়ে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬