স্বাশিপ চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত

২৭ জানুয়ারি ২০২০, ০৮:১২ PM

© টিডিসি ফটো

মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় বিশ্বাসী এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের পেশাজীবি সংগঠন ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’ চট্টগ্রাম মহানগরীর নবনির্বাচিত কমিটির অভিষেক ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর এনায়েতবাজার মহিলা কলেজ মিলনায়তনে এটি সম্পন্ন হয়।

স্বাশিপ চট্টগ্রাম মহানগরীর নবনির্বাচিত সভাপতি ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদ চৌধুরীসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬